করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলায় পৃথক ভ্রাম্যমাণ আদালত ৮০ জনের কাছ থেকে ৭১ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করেছেন। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, করোনা ভাইরাস প্রতিরোধে আজ ১১ মে সোমবার সারা জেলায় ভ্রাম্যমাণ আদালত ৪৮ জনকে মোট ৬৫ হাজার ২০০ টাকা জরিমানা করেছেন। আর মাস্ক ব্যবহার না করার দায়ে ৩২ জনকে মোট ৬ হাজার ৭০০ টাকা জরিমানা করেছেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।