• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:২৪ অপরাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে বিএনপির উদ্যোগে গায়েবানা জানাজা

বিএনপির গায়েবানা জানাজায় নেতৃবৃন্দ -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে বিএনপির
উদ্যোগে গায়েবানা জানাজা

# নিজস্ব প্রতিবেদক :-
শনিবার রাজধানী ছাড়া দেশব্যাপী বিএনপির ১০ দফা দাবিতে গণমিছিল ছিল। গণমিছিলের কর্মসূচী পালনকালে পঞ্চগড়ে পুলিশের সাথে সংঘর্ষে বিএনপি নেতা আব্দুর রশিদ আরেফিন মারা যান। তার মৃত্যুতে কিশোরগঞ্জে বিএনপির উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার বাদ জোহর জেলা শহরের সরকারি গুরুদয়াল কলেজের মসজিদ প্রাঙ্গনে জানাজার আয়োজন করা হয়। জাতীয়তাবাদী ওলামা দল জেলা কমিটির আহবায়ক মাওলানা রফিকুল ইসলামের ইমামতিতে জানাজায় অংশ নেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা, যুগ্ম-সধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম, যুব বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. বাহার মিয়া, জেলা বিএনপির সদস্য নাদিম মাহমুদ হারুন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *