প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার অসহায় ১৭শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেছে ইউনাইটেড ট্রাস্ট (ইউনাইটেড গ্রুপ)। ১১ মে সোমবার উপজেলার পৌরসদরের বর্ণমালা আইডিয়াল স্কুল মাঠে পৌরসভার ৪০০ দুস্থ পরিবারের মাঝে আনুষ্ঠানিক ভাবে খাদ্য সহায়তা বিতরণ উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আটা, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ১ লিটার তেল, ২টি সাবান। পর্যাক্রমে উপজেলার চরফরাদী ইউনিয়নের ৩৫০ জন, বুরুদিয়া ইউনিয়নের ৫০০ জন, এগারসিন্দুর ইউনিয়নের ৪৫০ জন দুস্থ ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করবে ইউনাইটেড ট্রাস্ট।
এ সময় ইউনাইটেড ট্রাস্টের পাকুন্দিয়া এরিয়া কো-অর্ডিনেটর প্রভাষক আতাউর রহমান সোহেল, হাজী জাফর আলী কলেজের প্রভাষক মাহমুদুল হুদা সোহেল, মিজানুর রহমান, তরিকুর হাসান শাহীন, আছিয়া বাড়ি স্কুলের প্রধান শিক্ষক হুমায়ূন কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউনাইটেড ট্রাস্টের পাকুন্দিয়া এরিয়া কো-অর্ডিনেটর প্রভাষক আতাউর রহমান সোহেল বলেন, করোনা ভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকে ইউনাইটেড ট্রাস্ট জনসেবামূলক অনেক পদক্ষেপ গ্রহণ করেছে। ইউনাইটেড ট্রাস্টের পক্ষ থেকে পাকুন্দিয়া পৌরসভার ৪০০ জন পরিবারের মাধ্যে সোমবার আনুষ্ঠানিকভাবে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। এছাড়াও পর্যায়ক্রমে চরফরাদী ইউনিয়নের ৩৫০ জন, বুরুদিয়া ইউনিয়নের ৫০০ জন, এগারসিন্দুর ইউনিয়নের ৪৫০ জন দুস্থ ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। অসহায় ও দুস্থদের মাঝে ইউনাইটেড ট্রাস্ট সব সময় পাশে আছে এবং থাকবে বলে তিনি জানান। তিনি ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান আহাম্মেদ ইসমাইল হোসেন মাসুদ এর জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।