• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধে নিহত এক, ভষ্মীভুত ৩০ বাড়ি

কিশোরগঞ্জে প্রতিপক্ষের সর্বগ্রাসী আগুনে কয়েকটি পরিবারের সর্বস্ব শেষ হয়ে গেল। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধে
নিহত এক, ভষ্মীভুত ৩০ বাড়ি

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষে এক নিরীহ কিশোর (১৭) নিহত হয়েছে। বিক্ষুব্ধ গ্রামবাসী বাড়িঘরে অগ্নিসংযোগ করে আনুমানিক ৩০টি বাড়ি ভষ্মীভুত করে দিয়েছে।
সদর থানার ওসি আবু বকর সিদ্দিক ও এলাকাবাসী জানায়, সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের লতিবপুর শ্রীমন্তপুর গ্রামে রইছ মেম্বার ও পারভেজ নামে দুই ব্যক্তির মধ্যে জমির সীমানা নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে ১০ মে রোববার বিকালে রক্তক্ষয়ী সংঘর্ষের মাঝখানে পড়ে নূরুল ইসলাম নামে এলাকার এক কিশোর আহত হলে ময়মনসিংহে নিয়ে যাওয়ার পথে মারা যায়। উভয় পক্ষে আরো কয়েকজন আহত হয়েছে। এর জের ধরে উত্তেজিত গ্রামবাসী নির্বিচারে অগ্নিসংযোগ করে তাণ্ডব চালায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ারের নেতৃত্বে পুলিশ ও লে. কমান্ডার এম শোভনা খানের নেতৃত্বে র‌্যাব গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। আর অগ্নিনির্বাপক দল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ থামাতে পুলিশকে দুই রাউন্ড ফাঁকা গুলি করতে হয়েছে বলে ওসি জানিয়েছেন। আজ ১১ মে সোমবার সকাল সোয়া ১১টা পর্যন্ত কোন পক্ষ মামলা করেনি, কেউ আটকও হয়নি বলে ওসি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *