• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

অবাধ চলাচল নিয়ন্ত্রণে কিশোরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের যানবাহন জব্দ

অবাধ চলাচল নিয়ন্ত্রণে কিশোরগঞ্জে
ভ্রাম্যমাণ আদালতের যানবাহন জব্দ

# মোস্তফা কামাল :-

চলমান পরিস্থিতির মধ্যেও হালকা যানবাহনের অবাধ চলাচল নিয়ন্ত্রণে কিশোরগঞ্জ শহরে ১০ মে রোববার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় লাইসেন্সবিহীন মোটরসাইকেল আরোহীদের জরিমানাও করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বেশ কিছু সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশা পুরাতন স্টেডিয়ামে জব্দ করেন। এছাড়া লাইসেন্সবিহীন বেশ কিছু মোটরসাইকেল আরোহীকে সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৬৬ ধারা অনুসারে সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করেছেন। ভ্রাম্যমাণ আদালত শহরের একরামপুর এলাকায় ফলের আড়তগুলোতে কেমিক্যাল প্রয়োগে ফল পাকানো থেকে বিরত থাকার জন্য ফল ব্যবসায়ীদেরকে সতর্ক করে দিয়েছেন। এসময় ভ্রাম্যমাণ আদালতকে পুলিশ বাহিনীর সদস্যগণ সহায়তা করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *