• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে সুস্থ হলো আরো ৩ করোনা রোগী

কিশোরগঞ্জে সুস্থ হলো
আরো ৩ করোনা রোগী

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে আরো তিন করোনা রোগী সুস্থ হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান। ১০ মে রোববার মহাখালীর আইপিএইচ ল্যাব থেকে পাঠানো নমুনা পরীক্ষায় তারা পর পর দু’বার নেগেটিভ হওয়ায় বাড়িতে কোয়ারেন্টিনসহ কিছু নির্দেশনা দিয়ে ছাড়পত্র দেয়া হয়েছে। রোববার আইপিএইচ থেকে ৮ মে সংগৃহীত ৩৯টি নমুনার পরীক্ষার ফলাফল পাঠিয়েছে। এর মধ্যে আইসেলেশনে থাকা দু’জন সংক্রমিত রোগীর একজনের দ্বিতীয়বার, অপরজনের চতুর্থবার পজিটিভ এলো। বাকি ৩৭ জনের মধ্যে ভৈরবের একজনের পজিটিভ, আর ৩৬ জনেরই নেগেটিভ রিপোর্ট এসেছে। রোববার পর্যন্ত জেলায় মোট ১৫৯ জন রোগী সুস্থ হলো। এদিন কোয়ারেন্টিনে ছিল ১২৭ জন, আইসোলেশনে ছিল ২৯ জন। রোববার পর্যন্ত জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৯২। আর মৃতের সংখ্যা ৫ জনেই সীমিত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *