• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে ৪৫ দিন পর দোকান পাট খুললো, দোকানিদের মুখে হাসি, নেই পর্যাপ্ত সুরক্ষার ব্যবস্থা

ভৈরবে ৪৫ দিন পর দোকান পাট খুললো
দোকানিদের মুখে হাসি, নেই পর্যাপ্ত সুরক্ষার ব্যবস্থা

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে ঠিক ৪৫ দিন পর ১০ মে রোববার খুলল পোশাক, জুতা, আসবাব, প্রসাধন, ইলেক্ট্রনিক্স, মুঠোফোন, মোটরসাইকেল, তৈজসপত্র, গৃহস্থালিসহ বিভিন্ন পণ্যের দোকান। কিন্তু প্রথম দিনই ক্রেতাদের ভিড় চোখে পড়ার মত। এতে দোকানিদের মুখে হাসি থাকলেও নেই পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা। ক্রেতাদের আনাগুনা দেখে স্বস্তির হাসি যেন চওড়া হয়েছে তাদের।
সরকারি নিষেধাজ্ঞা শিথিল করে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হলেও দোকাপাট খুলে দেওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে ভৈরবের ব্যবসায়ীরা।
সরেজমিনে বাজারে দেখা যায়, নিয়ম অনুযায়ী প্রায় সব দোকানের সামনেই ছিল না পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা। অনেক দোকানিদের ছিলনা মুখে মাস্ক। আবার কিছু জায়গায় ছিল ভিন্ন চিত্র সেখানে ছিল হাত ধোয়ার ব্যবস্থা। মাস্ক ছাড়া কোনো ক্রেতাকে দোকানে ঢুকতে দেওয়া হয়নি। দোকানের কর্মচারীদেরকেও মাস্ক, হ্যান্ডগ্লাভস পরতে দেখা গেছে।
স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা বলতে এটুকুই। দোকানে ঢোকার আগে ক্রেতাদের তাপমাত্রা মাপার কোনো ব্যবস্থা দেখা যায়নি। ছিল না ক্রেতাদের মধ্যে সামাজিক দূরত্ব। গায়ে গা লাগিয়ে কেনাকাটা করতে দেখা গেছে ক্রেতাদের। দোকানদারদের মধ্যে ছিল না সচেতনতা করার আগ্রহ।
আজ রোববার সকাল ১০টা থেকে দোকানপাট খুলবে বলে প্রচারণায় প্রশাসনের জোড় ভূমিকা না থাকলেও সকাল ৯টা থেকেই হুমড়ি খেয়ে পড়ে ব্যবসায়ীরা। তবে দীর্ঘদিন বন্ধ থাকায় সকাল ৯টা বাজতেই ভৈরব শহরের দোকানপাটে আসতে শুরু করে ক্রেতারা। বাজারে বরাবরের মতই নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। যদিও ভৈরব সাপ্তাহিক ছুটি রোববার থাকে, তবুও সকাল ১০টার দিকে ভৈরব বাজারের প্রধান প্রধান সড়কে রীতিমতো জ্যামের সৃষ্টি হয় মানুষের ভিড়ে।
অপরদিকে বাজার বন্ধের নির্ধারিত সময় বেলা ৪টার দিকে ভৈরব উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানার উপস্থিতিতে বন্ধ হয়ে যায় দোকানপাট। মুখে মাস্ক না থাকায় এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ জনকে ১২শ টাকা জরিমানা করা হয়। বাজারে প্রবেশমুখে জনসাধারণের জন্য হাত ধোয়ার ব্যবস্থা নিশ্চিত করণে জায়গা নির্ধারণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর নিউ মার্কেট পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভসহ থানা পুলিশ সদস্যরা।
এবিষয়ে আতিক আহমেদ সৌরভ জানান, ঈদ মানেই ভৈরবে নিউ মার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড়। এই ভিড়কে নিয়ন্ত্রণ করতে করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যবসা পরিচালনায় মার্কেট পরিচালনা কমিটির পক্ষ থেকে একাধিক টিম কাজ করছে। বার বার সবাইকে জানানো হচ্ছে নিয়ম মেনে ব্যবসা যেন পরিচালনা করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা বলেন, মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে এখনো আমরা কাজ করে যাচ্ছি। মাহে রমজান ও ঈদকে সামনে রেখে রোববার থেকে খুলে দেয়া হয়েছে মার্কেটসহ অন্যান্য প্রতিষ্ঠান গুলো। তবে তা নির্ধারিত সময়ের মধ্যে খুলতে হবে এবং বন্ধ করতে হবে। প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যবসা পরিচালনা করতে হবে। ক্রেতা এবং বিক্রেতার পর্যাপ্ত সুরক্ষার মাধ্যমে তা করতে হবে। এছাড়াও মাস্ক না পড়ে বাজারে ঘুরে বেড়ানোর দায়ে ৬ জনকে জরিমানা করা হয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *