• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে নকল স্বর্ণের মূর্তিসহ গাইবান্ধার দুই জ্বিনের বাদশাহ গ্রেফতার

কিশোরগঞ্জে নকল স্বর্ণের মূর্তিসহ
গাইবান্ধার দুই জ্বিনের বাদশাহ গ্রেফতার

# মোস্তফা কামাল :-

তিনটি নকল স্বর্ণের মূতি ও প্রাইভেট কারসহ গাইবান্ধার দুই ‘জ্বিনের বাদশাহ’ কিশোরগঞ্জে র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছে। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গোপীনাথপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মতিউর রহমান (৪০) ও পলাশবাড়ি উপজেলার ভবানীপুর গ্রামের ফজলুল হক বাবুর ছেলে জয়নাল আবেদীন (৩২) বেশ কিছুদিন ধরে কিশোরগঞ্জ, ময়মনসিংহ ও নেত্রকোনাসহ বিভিন্ন জেলায় জ্বিনের বাদশা পরিচয়ে নকল স্বর্ণের মূর্তি দেখিয়ে মানুষের কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নিচ্ছিল। গত ৭ মে এরকম নকল স্বর্ণের মূর্তির বিনিময়ে এক লাখ টাকা ও প্রায় ৬ ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়ার অভিযোগ আসে র‌্যাবের কাছে। এর সূত্র ধরে অনুসন্ধানে নেমে আজ ১০ মে রোববার দুপুরে কিশোরগঞ্জ শহরের গাইটাল বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি প্রাইভেট কার ও তিনটি নকল স্বর্ণের মূর্তিসহ ওই দুই প্রতারক জ্বিনের বাদশাহকে র‌্যাব গ্রেফতার করতে সক্ষম হয়। এ ব্যাপারে সদর থানায় মামলা প্রকৃয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *