• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে ২শ’ ইমাম মুয়াজ্জিনকে প্রধানমন্ত্রীর ত্রাণ উপহার বিতরণ

কিশোরগঞ্জে ২শ’ ইমাম মুয়াজ্জিনকে
প্রধানমন্ত্রীর ত্রাণ উপহার বিতরণ

# মোস্তফা কামাল :-

বর্তমান করোনা পরিস্থিতিতে কিশোরগঞ্জের ২শ’ অসহায় ইমাম ও মুয়াজ্জিনকে জেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ উপহার প্রদান করা হয়েছে। আজ ১০ মে রোববার দুপুরে কালেক্টরেট চত্বরে প্রধানমন্ত্রীর পক্ষে এসব ত্রাণ বিতরণ করেন কিশোরগঞ্জ-১ আসনের এমপি প্রধান অতিথি ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। জেলা প্রশাসক মো. সরওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান ও সচিব আব্দুল মান্নান, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজালসহ অন্যান্য কর্মকর্তা ও নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *