• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের সাফল্য অব্যাহত, শনিবারও ছাড়পত্র পেলেন ১৪ জন করোনা রোগী

কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের সাফল্য অব্যাহত
শনিবারও ছাড়পত্র পেলেন ১৪ জন করোনা রোগী

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের অভাবনীয় সাফল্য অব্যাহত রয়েছে। ৯ মে শনিবারও আইসোলেশনে চিকিৎসাধীন ১৪ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এর ফলে জেলায় শনিবার পর্যন্ত আক্রান্ত হওয়া ১৯১ জনের মধ্যে মোট ১৫৬ জন রোগী সুস্থ হলেন। এটাকে জেলাবাসী স্বাস্থ্য বিভাগের অভাবনীয় সাফল্য হিসেবেই দেখছেন। আর শনিবার মহাখালীর আইপিএইচ ল্যাব থেকে পাওয়া পরীক্ষার ফলাফলে ৭ মে সংগৃহীত ৯৯টি নমুনার মধ্যে বাজিতপুরের একটি পজিটিভ, বাকি ৯৮টি নেগেটিভ হয়েছে বলে সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান জানিয়েছেন। শনিবার আইসোলেশনে ছিলেন ৩২ জন, আর কোয়ারেন্টিনে ছিলেন ১৮৩ জন।
সবচেয়ে মিরাকল হচ্ছে জেলা শহরের বত্রিশ এলাকার ষাটোর্ধ জবা ভৌমিকের সুস্থতা। তার স্বজনরাও বিস্মিত হয়েছেন। তার শরীর স্বাস্থ্য খুবই ক্ষীণ ও দুর্বল। তার নিকটাত্মীয় অনুপমা ভৌমিক জানিয়েছেন, একবার জবা ভৌমিককে হাসপাতালে নেয়া হয়েছিল পিত্তথলির পাথর অপসারণের জন্য। চিকিৎসক তার স্বাস্থ্যগত অবস্থা দেখে অস্ত্রোপচার করেননি। আর এই রোগীই করোনা জয় করে বাসায় ফিরেছেন। এতে স্বজনসহ প্রতিবেশীদের মধ্যেও করোনা ভীতি অনেকটা হ্রাস পেয়েছে। তিনি ১৪ এপ্রিল শনাক্ত হওয়া ১০ জন ‘কোভিড-১৯’ পজিটিভ রোগীর একজন ছিলেন।
জেলায় প্রথম করোনা রোগী ছিলেন ৫ এপ্রিল রাতে করিমগঞ্জের মুসলিমপাড়ায় মারা যাওয়া ব্যবসায়ী মো. সেলিম (৪৫)। অবশ্য তিনি ঢাকা থেকে সংক্রমিত হয়ে বাড়িতে মারা যাবার পর পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছিলেন। এরপর জেলায় জবা ভৌমিকসহ প্রথম ১০ জন করোনা রোগী শনাক্ত হন ১০ এপ্রিল।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *