কিশোরগঞ্জে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। - পূর্বকণ্ঠ
মাস্ক পরা নিশ্চিত করতে কিশোরগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছ। মাস্ক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে এবং এই স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ সম্পর্কে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি, মাইকিং এবং গণমাধ্যসহ বিভিন্ন প্রক্রিয়ায় প্রচারণা চালানো হয়েছে। এরপরও অনেকেই মাস্ক না পরে শহরে চলাফেরা করে নিজের এবং অন্যের করোনা ঝুঁকি সৃষ্টি করে চলেছেন। ফলে ৯ মে শনিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় মাস্ক ব্যবহার না করার দায়ে প্রত্যেককে ২শ’ টাকা করে মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।