• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে রুশ বিপ্লব ও বাসদের (মার্ক্সবাদ) প্রতিষ্ঠাবার্ষিকী

কিশোরগঞ্জে রুশ বিপ্লব
ও বাসদের (মার্ক্সবাদ)
প্রতিষ্ঠাবার্ষিকী

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ জেলা বাসদের (মার্ক্সবাদী) উদ্যোগে হোসেনপুরের গোবিন্দপুর বাজার কার্যালয়ে রুশ বিপ্লবের ১০৫তম ও বাসদের (মার্ক্সবাদী) ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়েছে। ২৫ নভেম্বর শুক্রবার বিকালে দলের জেলা সমন্বয়ক মো. আলাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক কমরেড মাসুদ রানা। শহীদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে আরও আলোচনা করেন দলের ময়মনসিংহ জেলা শাখার সমন্বয়ক শেখর রায় ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক রিফা সাজিদা।
বক্তাগণ মহান রুশ বিপ্লবের মহিমা ও শ্রমজীবী শোষিত মানুষের সামগ্রিক উন্নয়নে এর সুফল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সেই সঙ্গে রুশ বিপ্লবের চেতনায় উজ্জীবিত হয়ে বিপ্লবি আন্দোলন জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া নিত্যপ্রয়োজনীয় সামগ্রির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির তীব্র সমালোচনা করে তা নিয়ন্ত্রণের জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *