• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

হোসেনপুর উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে পিপিই দিলেন আওয়ামী লীগ নেতা আনোয়ারুল কবির

হোসেনপুর উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে পিপিই
দিলেন আওয়ামী লীগ নেতা আনোয়ারুল কবির

# হোসেনপুর(কিশোরগঞ্জ) প্রতিনিধি :-

নোবেল করোনা ভাইরাস প্রতিরোধে প্রশাসনের সুরক্ষা কথা চিন্তা করে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে পিপিই দিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কৃষি ও সমবায় উপ কমিটির সাবেক সদস্য আনোয়ারুল কবির।
শনিবার ( ৯ মে) সকালে আনোয়ারুল কবির এর পক্ষে হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মহি উদ্দিন ও হোসেনপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের কাছে পিপিই হস্তান্তর করেন।
বাংলাদেশ আওয়ামী লীগ কৃষি ও সমবায় উপ-কমিটির সাবেক সদস্য আনোয়ারুল কবির জানান, করোনা ভাইরাস প্রতিরোধে হোসেনপুর উপজেলা প্রশাসনের সুরক্ষার কথা চিন্তা করে পিপিই দেওয়া হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে আমার এমন সহযোগিতা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *