• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

ফলোআপ : ভৈরবে ৩ তলা থেকে ফেলে দিয়ে স্ত্রী হত্যার অভিযোগ, স্বামী-শ্বশুরসহ ৫ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে ৩ তলা বারান্দা থেকে স্ত্রীকে ফেলে দিয়ে হত্যার অভিযোগে স্বামী-শ্বশুরসহ ৫ জনের বিরুদ্ধে ভৈরব থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আজ ২৩ নভেম্বর বুধবার নিহত তানজিনা ইসলামের বড় ভাই মাহমুদুল ইসলাম এই মামলাটি দায়ের করেছেন। এ ঘটনায় আটককৃত স্বামী মাসুদুর রহমান, শ্বশুর আবুল খায়ের ও দেবর তোফাজ্জলকে মামলায় গ্রেফতার দেখিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়াও এ মামলায় নিহতের শ্বাশুরী লাইলা আক্তার ও ননদ রুবী আক্তারের নাম উল্লেখ রয়েছে।
এদিকে নিহতের মরদেহ ময়না তদন্ত শেষে বুধবার বিকেলে তানজিনার বাবার বাড়িতে নিয়ে দাফন সম্পন্ন করেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, হত্যার অভিযোগ এনে স্বামী-শ্বশুরসহ ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা নথিভূক্ত করা হয়েছে। এছাড়াও আটক ৩ জনকে সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে মামলায় অভিযুক্ত অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।
উল্লেখ্য, গত ২২ নভেম্বর মঙ্গলবার ভৈরব পৌর শহরের বাতাসাপট্টি এলাকায় তানজিনা ইসলাম (২৭)’ কে নিজ বাড়ির ৩ তলা বাসা থেকে ফেলে দিয়ে স্বামী মাসুদুর রহমান এর বিরুদ্ধে হত্যার অভিযোগ পাওয়া যায়। গৃহবধূ তানজিনার পরিবারের দাবী হত্যা, কিন্তু অপরদিকে স্বামীর পরিবারের দাবী আত্মহত্যা।
তানজিনার পরিবার সূত্রে জানা যায়, ২০১২ সালে দুপক্ষের সম্মতিতে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে তানজিনাকে নানানভাবে অত্যাচার করছে স্বামী মাসুদুর রহমানসহ তার পরিবার।
মঙ্গলবার দুপুর ১টায় চিকিৎসার জন্য তানজিনা পরিবারের কাছে এলে তারা অসুস্থ্য তানজিনাকে ডাক্তার দেখিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেয়। শ্বশুর বাড়ি ফিরে যাওয়ার ঘণ্টাখানেক পর পরিবার জানতে পারে তানজিনা ৩ তলা বারান্দা থেকে পড়ে গিয়েছে। স্বামী, শ্বশুর ও দেবর আহত তানজিনাকে ভৈরবের একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যায়। সেখানে তার বাবার বাড়ির লোকজনও আসে। ডাক্তার মৃত বললেও পরিবারের লোকজন আবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে মৃত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
পরিবারের দাবী ছিল ১০ বছরের সংসারে স্বামী মাসুদুর রহমান তানজিনাকে নানানভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। শারীরিক অত্যাচার করে মঙ্গলবার ৩ তলা বারান্দা থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করেছে বলে অভিযোগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *