• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জের ৪৮ প্রতিষ্ঠান, ১৯৬ জন শিক্ষকের ঈদের আগে এমপিও’র সম্ভাবন

কিশোরগঞ্জের ৪৮ প্রতিষ্ঠান
১৯৬ জন শিক্ষকের ঈদের
আগে এমপিও’র সম্ভাবন

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জের ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ১৯৬ জন শিক্ষকের ঈদের আগে এমপিওভুক্তির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার হোসেন। শিক্ষকগণও অধীর আগ্রহে সেই মাহেন্দ্রক্ষণেরই প্রহন গুণছেন। জেলা শিক্ষা কর্মকর্তাকে অনলাইনে এমপিও’র আবেদনগুলো যাচাই বাছাই করে আজ ৯ মে শনিবারই সেগুলি শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক কার্যালয়ে পাঠানোর শেষ সময়সীমা দেয়া হয়েছিল। এরপর উপ-পরিচালক কার্যালয় থেকে সেগুলি আগামী ১৩ মে যাবে ইএমআইএস (এডুকেশনাল মেনেজম্যান্ট ইনফরমেশন সিস্টেম) সেলে। সেখান থেকেই সবাইকে এমপিও কোড নম্বর দেয়া হবে।
জেলা শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, কিশোরগঞ্জে এমএপিও’র আবেদনকারী এরকম ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে একটি উচ্চমাধ্যমিক, ২০টি মাধ্যমিক, ১০টি নিম্নমাধ্যামিক, ৭টি এসএসসি ভকেশনাল, ৬টি আলিম ও ৪টি দাখিল মাদ্রাসা রয়েছে। এছাড়া এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের ১০৮ জন এবং মাদ্রাসার ৮৮ জন শিক্ষকও এমপিও’র আবেদন করেছেন। সরকার সবাইকে প্রথমে ৪ মে’র মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা অফিসে অনলাইনে আবেদন পাঠাতে বললেও সার্ভার সমস্যার কারণে শেষ পর্যন্ত সময় বাড়িয়ে ৬ মে আবেদন গ্রহণ করা হয়। আবেদনগুলো জেলা শিক্ষা অফিস থেকে উপ-পরিচালক কার্যালয়ের মাধ্যমে ১৩ মে ইএমআইএস সেলে পাঠালে ঈদের আগেই এমপিও হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জেলা শিক্ষা কর্মকর্তা জুলফিকার হোসেন ধারণা দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *