# নিজস্ব প্রতিবেদক :-
চাল ডাল তেল আটাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যহ্রাসের দাবিতে বাসদ (মার্ক্সবাদী) কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। আজ ২১ নভেম্বর সোমবার বিকালে হোসেনপুরের গোবিন্দপুর চৌরাস্তা বাজারে জেলা বাসদ সমন্বয়ক মো. আলাল মিয়ার সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন দলের জেলা কমিটির সদস্য মো. জমির উদ্দিন, জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এবায়দুল ইসলাম, কৃষক নেতা গিয়াস উদ্দিন, সোহরাব মিয়া প্রমুখ।
বক্তাগণ বলেন, দ্রব্যমূল্য ক্রমাগত বেড়েই চলেছে। এর নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হচ্ছে। আজ ব্যবসায়ী সিন্ডিকেটের হাতে জনজীবন জিম্মি হয়ে পড়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ আজ দিশেহারা। নেতৃবৃন্দ টিসিবির মাধ্যমে সকল নিত্যপ্রয়োজনীয় সামগ্রি সকল স্তরের নি¤œ আয়ের মানুষের মধ্যে বিতরণের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন।