• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

হোসেনপুরে মাদ্রাসা ছাত্রের ইটের আঘাতে স্কুল ছাত্র নিহত

# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুরে হাফিজিয়া মাদ্রাসার ছাত্রের ইটের আঘাতে স্কুল ছাত্র আব্দুল্লাহ (৮) নিহত হয়েছে।
স্থানীয়া জানান, ২০ নভেম্বর রোববার বিকালে উপজেলার সিদলা ইউনিয়নের দক্ষিণ হারেঞ্জা গ্রামের হযরত ওমর ইবনে কাত্তাব (রা.) হাফিজিয়া মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্র সাইফুল (১৩) এর সাথে একই গ্রামের কপিল উদ্দিনের পুত্র আব্দুল্লাহর সাথে ঝগড়া হয়। এক পযার্য়ে সাইফুল ইট দিয়ে আবদুল্লাহর মাথায় আঘাত করে। মুহুর্তের মধ্যে আবদুল্লাহ অজ্ঞান হয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। অবস্থা উন্নতি না হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করলে রোববার রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। দক্ষিণ হারেঞ্জা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসনে আরা জানান, নিহত আব্দুল্লাহ দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিলেন। তার ইচ্ছা ছিল স্কুলের জাতীয় পতাকা টানানোর দায়িত্ব নিবেন। কিন্তু তার ইচ্ছা পূরণ হলো না।
হোসেনপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *