• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

তাড়াইলে ব্যবসায়ী প্রশান্তকে ছুরিকাঘাত করায় মানববন্ধন

প্রশান্তের ওপর হামলার বিচার দাবিতে মানববন্ধন -পূর্বকণ্ঠ

তাড়াইলে ব্যবসায়ী
প্রশান্তকে ছুরিকাঘাত
করায় মানববন্ধন

# নিজস্ব প্রতিবেদক :-
তাড়াইলে ব্যবসায়ী প্রশান্ত সরকারকে (২৭) ছুরিকাঘাত করায় সর্বস্তরের মানুষ মানববন্ধন করেছেন। হামলাকারীদের গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপিও দিয়েছেন। রাস্তার ওপর ময়লা স্তুপ করে রাখার মত তুচ্ছ ঘটনায় গত ১৬ নভেম্বর সন্ধ্যায় তাড়াইল বাজারে প্রশান্তের দোকানে গিয়ে পাশের ব্যবসায়ীরা তার বুকে ছুরিকাঘাত করে মারাত্মক আহত করেন। প্রশান্ত বর্তমানে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে অস্ত্রোপচার করে প্রশান্তের ক্ষতবিক্ষত কলিজার (যকৃৎ) অংশবিশেষ কেটে ফেলা হয়েছে। এছাড়া ফুসফুস ক্ষতিগ্রস্ত হওয়ায় বুকের অস্ত্রোপচার করে বিশেষ যন্ত্রের সাহায্যে ফুসফুস কার্যকর রাখার চেষ্টা করা হচ্ছে।
এ ঘটনায় ওই রাতেই প্রশান্তের বিধবা মা মিনা রাণী সরকার (৫০) বাদী হয়ে হামলাকারী ব্যবসায়ী মামুন ভূঁইয়া (৫০), তার দুই ভাই সেলিম ভূঁইয়া (৫২) ও নাঈম ভূঁইয়া (৪২) এবং তাদের বাবা বাচ্চু ভূঁয়াকে (৮০) আসামী করে তাড়াইল থানায় মামলা (মামলা নং-৯) দায়ের করেন। বাচ্চু ভূঁইয়া আদালত থেকে জামিনে আসলেও তার তিন ছেলে এখনও ধরা পড়েননি।
এ হামলার ঘটনার প্রতিবাদে আজ ২০ নভেম্বর রোববার দুপুরে তাড়াইল উপজেলা সদরে ‘তাড়াইল উপজেলার সচেতন নাগরিক সমাজ’ ব্যানারে সর্বস্তরের জনতা মানববন্ধন করেছেন। এতে বক্তৃতা করেন তাড়াইল উপজেলা আওয়ামী লীগ সভাপতি আজিজুল হক মোতাহার, জাপা নেতা শাহ আলম সিদ্দিকী, শরীফ উদ্দিন শোয়েব প্রমুখ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ঘটনার সুষ্ঠু বিচার ও হামলাকারীদের গ্রেফতার দাবি করে স্মারকলিপি দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *