• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ১৯ জনকে জরিমানা

কিশোরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে
১৯ জনকে জরিমানা

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জ শহরের বড়বাজার, কাচারিবাজার ও পুরানথানা বাজারসহ বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালত ১৯ জনকে মোট ১৭ হাজার ৯শ’ টাকা জরিমানা করেছেন। জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ ৯ মে শনিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি, সাগুফতা হক ও তাহমিনা সুলতানা নীলার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বেশি দামে পণ্য বিক্রি, পাইকারি দোকানে খুচরা বিক্রি ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল আরোহীসহ বিভিন্ন অপরাধে ১৯ জনকে ১৭ হাজার ৯০০ টাকা জরিমানা করেছেন। এসময় ভ্রাম্যমাণ আদালতকে সেনা সদস্য ও পুলিশ সদস্যগণ সহায়তা করেন। নানারকম অনিয়েমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *