কিশোরগঞ্জে দয়াল মোহনলাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ। -পূর্বকণ্ঠ
কিশোরগঞ্জে জাগতিক মানব কল্যাণকামী সংগঠন দয়াল মোহনলাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে কিছু অসচ্ছল পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। শহরের নগুয়া এলাকায় নিরাপদ দূরত্ব বজায় রেখে ৩০টি অসহায় পরিবারের মাঝে এসব ত্রাণ বিতরণ করেন সংগঠনের প্রধান নির্বাহী অধ্যাপক খোকন রায়সহ অন্যান্য কর্মকর্তাগণ।