• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:০০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে আক্রান্ত ১৯০ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১৩৯

কিশোরগঞ্জে আক্রান্ত ১৯০ জনের
মধ্যে সুস্থ হয়েছেন ১৩৯

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে এ পর্যন্ত করোনায় আক্রান্ত ১৯০ জনের মধ্যে ১৩৯ জনই সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান। এদের মধ্যে ৮ মে শুক্রবার সুস্থ হয়েছেন ১২ জন। তবে এ পর্যন্ত ৫ জন মারা গেছেন। প্রথম কয়েকদিন সংক্রমণের হার আশঙ্কাজনক হারে বাড়লেও কিছুদিন ধরে এই হার একেবারেই কমে এসেছে। একদিনে সর্বোচ্চ ৪৪ জন ‘কোভিড-১৯’ পজিটিভ হওয়ার রেকর্ড রয়েছে। আর এখন পজিটিভ শূন্যের কোটায়ও থাকে। পজিটিভ হলেও একদিনে একজন বা দু’জন।
শুক্রবার মহাখালীর আইপিএইচ ল্যাব থেকে কিশোরগঞ্জের ১৯৯টি নমুনার রিপোর্ট পাঠিয়েছে। এর মধ্যে মাত্র তিনজনের পজিটিভ এসেছে। তাও একটি পুরনো পজিটিভ। আর ১৯৬টি নমুনাই নেগেটিভ হয়েছে। এগুলির মধ্যে ৩ মে সদর উপজেলার সংগৃহীত ১২টি পেন্ডিং নমুনার একটি পজিটিভ আর বাকি ১১টি নেগেটিভ হয়েছে। ৪ মে সংগৃহীত ১১২টি নমুনার মধ্যে একটি পুরনো পজিটিভ নমুনা আবারো পজিটিভ হয়েছে। বাকি ১১১টি নমুনাই নেগেটিভ হয়েছে। ৫ মে সংগৃহীত ৭৫টি নমুনার মধ্যে ভৈরবের একজনের পজিটিভ, বাকি ৭৪টি নেগেটিভ হয়েছে। শুক্রবার পর্যন্ত জেলায় কোয়ারেন্টিনে ছিলেন ১৩৮ জন, আর আইসোলেশনে ছিলেন ৪৮ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *