চলমান করোনা পরিস্থিতিতে কর্মহীন মানুষের জন্য কিশোরগঞ্জে সরকারী ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৮ মার্চ থেকে ৭ মে পর্যন্ত জেলার ৬৩ হাজার ৬৭৫টি পরিবারকে মোট ৬৩৬ টন ৭৫০ কেজি চাল ও এক কোটি ১৯ লাখ ৮৪ হাজার ৭৪০ টাকা বিতরণ করা হয়েছে।