কিশোরগঞ্জে তিনটি পৃথক ভ্রাম্যমাণ আদালত ২৩ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফসা নাদিয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার কয়েকটি ওষুধের দোকানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ, বিধি বহির্ভুতভাবে ফুড সাপ্লিমেন্ট বিক্রি ও ডাক্তারদের স্যাম্পল রাখার দায়ে ড্রাগ অ্যাক্ট-১৯৪০ অনুসারে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান পাইকারি দোকানে খুচরা পণ্য বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন। অন্যদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম বিভিন্ন মোটরসাইকেল আরোহীকে লাইসেন্স না থাকায় সড়ক পরিবহন আইনে ৫ হাজার টাকা জরিমানা করেছেন। এসময় র্যাব সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।