• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে ৭৪টি নমুনার ৭৩টি পরীক্ষায় নেগেটিভ

কিশোরগঞ্জে ৭৪টি নমুনার
৭৩টি পরীক্ষায় নেগেটিভ

# মোস্তফা কামাল :-

করোনা শনাক্তে কিশোরগঞ্জের ৭৪টি নমুনার পরীক্ষায় ৭৩টি নেগিটিভ এসেছে। আগের একটি পজিটিভ নমুনা পুনরায় পজিটিভ এসেছে। আর দু’দিনে ১৫ রোগী সুস্থ হয়েছেন। সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান জানিয়েছেন, কিশোরগঞ্জ থেকে গত ৩ মে ৮৬টি নমুনা সংগ্রহ করে ঢাকার মহাখালীর আইপিএইচ ল্যাবে পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার ৭৪টি নমুনার ফলাফল পাওয়া গেছে, আর ১২টি নমুনা পেন্ডিং রয়েছে। ৭৪টি নমুনার মধ্যে একজন পুরনো পজিটিভ রোগীর রিপোর্ট আবার পজিটিভ এসেছে। আর ৭৩টি নমুনা নেগেটিভ এসেছে। বুধবার দু’জন আর বৃহস্পতিবার ১৩ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন।
বৃহস্পতিবার জেলায় কোয়ারিন্টিনে ছিলেন ১৭৭ ব্যক্তি। আর আক্রান্ত রোগী আইসোলেশনে ছিলেন ৫৭ জন। বৃহস্পতিবার পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছেন মোট ১৮৮ জন। এর মধ্যে ৫ জন মারা গেছেন। যদিও এর বাইরে হোসেনপুরের আব্দুল হাই নামে একজন শিক্ষকও ময়মনসিংহ থেকে আক্রান্ত হয়ে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বুধবার রাতে মারা গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *