• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

পাকুন্দিয়ায় বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন শেফালী

পাকুন্দিয়ায় বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী
পৌঁছে দিচ্ছেন শেফালী

# রাজন সরকার :-

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর গ্রামে প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে ঘরবন্দি ৫০ কর্মহীন পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন নারী উদ্যোগ কেন্দ্রের চেয়ারম্যান ও সমাজসেবক মাশহুদা খাতুন শেফালী। ৬ মে বুধবার রাতে তার পক্ষে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেন এগারসিন্দুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. সিদ্দিক হোসেন মাস্টার।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ১ কেজি ছোলা, ১ কেজি চিনি, ১ লিটার তেল ও ২টি সাবান।
নারী উদ্যোগ কেন্দ্র (নউক) এর চেয়ারম্যান সমাজসেবক মাশহুদা খাতুন শেফালী বলেন, করোনা পরিস্থিতির কারণে এলাকার অনেক মানুষ কর্মহীন হয়ে পড়ায় অর্থনৈতিক সংকটে আছেন। তাই দুর্দিনে আমি প্রথমে নিজ গ্রামের ৫০টি অসহায় ও দুস্থ্য পরিবারকে খাদ্য সহায়তা করেছি। এছাড়াও আমার পক্ষ থেকে সমাজের অসহায় ও দুস্থ্যদের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *