• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে সরকারি বিধি নিষেধ অমান্য করে চলছে মাইক্রো চালকদের ব্যবসা

ভৈরবে সরকারি বিধি নিষেধ অমান্য
করে চলছে মাইক্রো চালকদের ব্যবসা

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে সরকারি বিধি নিষেধ অমান্য করে চলছে মাইক্রো চালকদের রমরমা ব্যবসা। করোনা মহামারিতে দূরপাল্লার পরিবহন চলাচল বন্ধ থাকায় মাইক্রো স্ট্যান্ডের ড্রাইভাররা দুর্জয় মোড় থেকে সামাজিক দূরত্ব না মেনে ভোর থেকে ঢাকাসহ আশেপাশের বিভিন্ন জেলায় যাত্রী পরিবহন করে যাচ্ছে এমন অভিযোগ জনসাধারণের। প্রশাসনকে ম্যানেজ করে করোনা মহামারি উপেক্ষা করে প্রতিদিন সকাল থেকে যাত্রী বোঝাই করে চলছে বিভিন্ন মাইক্রোবাস ও প্রাইভেটকার।
জানা যায়, রাজধানীসহ সারাদেশে গত ২৬ মার্চ থেকে সরকার ঘোষিত সাধারণ ছুটি চলছে। এই ছুটি ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। সাধারণ ছুটিতে সারাদেশ কার্যত ‘লকডাউন’ অবস্থায় থাকার কথা। প্রথমদিকে ‘সব বন্ধ’ রেখে কঠোরভাবেই ‘ঘরবন্দি’ অবস্থা চলছিল। তবে এক মাসেরও বেশি সময় ধরে চলা ‘অবরুদ্ধ’ পরিস্থিতি কয়েক দিন ধরে ভেঙে পড়েছে। বিশেষ করে দিনমজুর, গৃহকর্মীসহ রোজ কাজের ওপর নির্ভশীল মানুষ রাস্তায় বেরিয়ে পড়ছে। তৈরি পোশাক কারখানা খুলে দেয়া হয়েছে। তবে দূরপাল্লার বাস বন্ধ থাকায় পোশাককর্মীরা আইন পরিপন্থি হলেও পণ্যবাহী গাড়িতে কর্ম এলাকায় ফিরতে বাধ্য হচ্ছেন। রাতের আঁধারে সাধারণ যাত্রীদের একটি অংশ এক জেলা থেকে অন্য জেলায় যাচ্ছেন পণ্যবাহী গাড়িতে। এ সুবাধে ভৈরবের এক শ্রেণির অসাধু মাইক্রোবাস ব্যবসায়ীরা প্রতিদিন বিভিন্ন অজুহাতে ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড় সংলগ্ন এলাকা থেকে সরকারি বিধি নিষেধ অমান্য করে যাত্রী পরিবহন করছে। যাত্রীদের কাছ থেকে জনপ্রতি ৫শ টাকা হারে ভাড়া নিচ্ছে। এ থেকে আবার বাসস্ট্যান্ড নিয়ন্ত্রনকারী কিছু লোকজন এর থেকে জনপ্রতি ১শ টাকা করে কমিশন রেখে দিচ্ছে। প্রশাসন দেখেও না দেখে বিভিন্ন অজুহাতে পাশ কাটিয়ে যাচ্ছে।


এ বিষয়ে ভৈরব মাইক্রো স্ট্যান্ড শ্রমিক লীগ সভাপতি মো. সুজন মিয়া জানান, ভৈরবসহ নরসিংদী, মাধবদী, গাউছিয়া মাইক্রো স্ট্যান্ড থেকে বিভিন্ন মাইক্রো এসে ভৈরব থেকে যাত্রী বহন করছে। ভৈরব মাইক্রো স্ট্যান্ড কর্তৃপক্ষের পক্ষ থেকে এই করোনা মহামারিকালে গাড়ি নিয়ে বের হওয়া নিষেধাজ্ঞা থাকলেও কিছু অসাধু গাড়ি চালক গাড়ি নিয়ে বের হচ্ছে। তবে বেশির ভাগ গাড়ি ভৈরবে চলাচল বন্ধ রয়েছে। এছাড়া তিনি বলেন, প্রশাসন হস্তক্ষেপ হলে আমরা কারো পক্ষে তদবির করিনা। পুলিশের পক্ষ থেকে কোন ব্যবস্থা নিলেও আমরা তাদের পক্ষেই রয়েছি।
এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মামুন জানান, সিসি ফুটেজের মাধ্যমে নজরধারীতে আমরা ভৈরব দুর্জয় মোড় এলাকায় গেলে আমাদের দেখে তারা গাড়ি নিয়ে পালিয়ে যায়। নরসিংদী রায়পুরার মাহমুদাবাদ এলাকায় পুলিশ চৌকি বসলে মাইক্রো চালকগুলো জগন্নাথপুর এলাকায় যাত্রী নামিয়ে মাহমুদাবাদে চৌকি থেকে আধা কিলোমিটার হেঁটে গিয়ে আবার মাইক্রোতে উঠে যার যার গন্তব্যে চলে যায়। কিন্তু পুলিশ চৌকির সামনে দিয়ে খালি গাড়ি নিয়ে ড্রাইভারগুলো যাতায়াত করে। তবে আমাদের যে কোন পরিবহনে যাত্রী নামিয়ে দিয়ে গাড়িকে ফিরিয়ে দেওয়ার নিয়ম থাকায় ফিরিয়ে দিচ্ছি বারবার। কিন্তু তারা প্রশাসনের চক্ষুর আড়ালে একাধিক যাত্রী নিয়ে তাদের গন্তব্যে পৌঁছে দিচ্ছে। তাদের ধরা হলে প্রশাসন শুনতে হয় বিভিন্ন মহলের তদবির।
এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, দুর্জয় মোড় এলাকা থেকে যাত্রী পরিবহন ঠেকানোর দায়িত্ব ভৈরব হাইওয়ে থানা পুলিশের। এ বিষয়ে আমি কোন অভিযোগ পায়নি। তবে পুলিশ প্রশাসনের সাথে এ বিষয়ে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *