• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

হোসেনপুরে করোনায় প্রাক্তন শিক্ষকের মৃত্যু

হোসেনপুরে করোনায়
প্রাক্তন শিক্ষকের মৃত্যু

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জের হোসেপুর উপাজেলা সদরের সরকারী পাইলট হাইস্কুলের ধর্ম বিষয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আব্দুল হাই (৭০) করোনা সংক্রমণ নিয়ে বুধবার রাতে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মারা গেছেন। হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন জানিয়েছেন, আব্দুল হাই কিডনি সমস্যার কারণে কিছুদিন আগে ময়মনসিংহে ডায়ালাইসিস করিয়েছেন। তার আগে ওখানে এক করোনা রোগীর ডায়ালাইসিস হয়েছিল। ফলে আব্দুল হাই বাড়ি আসার পর তার করোনা উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে। এরপর তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠালে সেখানেই বুধবার রাতে তিনি মারা গেছেন। তার লাশ হোসেনপুরের মাধখলা গ্রামের বাড়িতে যথাযথ নিয়ম মেনে আনার জন্য চেষ্টা চলছে বলে নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *