ভৈরবে ইমাম ও মোয়াজ্জিনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে ৭ মে বৃহস্পতিবার সকাল ১০টায় ভৈরব উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসার ৪৫ জন দুস্থ ইমাম ও মোয়াজ্জিনদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খাদ্য সামগ্রী তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা জানান, সারাদেশে করোনা মহামারিতে মানবেতর জীবন যাপন করছে মানুষ। করোনা প্রতিরোধে ঘরবন্দি হয়ে পড়েছে সবাই। সাধারণ মানুষের পাশাপাশি দীর্ঘদিন মসজিদ, মাদ্রাসা বন্ধ থাকায় ইমাম ও মোয়াজ্জিনরাও কষ্টে দিনযাপন করছে। তাদের সহায়তায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৪৫ জন দুস্থ ইমাম ও মোয়াজ্জিনদের চাল, ডাল, তেল, আলু, আটা, পেঁয়াজসহ খাদ্যসামগ্রী দেয়া হয়েছে। পর্যায়ক্রমে এ সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি জানান।