• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে করোনা সঙ্কটেও হাকাররা পাঠকের হাতে পৌঁছে দিচ্ছেন পত্রিকা

কিশোরগঞ্জে করোনা সঙ্কটেও হাকাররা
পাঠকের হাতে পৌঁছে দিচ্ছেন পত্রিকা

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জ শহরে অন্তত ৩০ জন পত্রিকা হকার রয়েছেন। তাদের কারো বাড়ি শহর বা শহরতলিতে হলেও অনেকেই আসেন বিভিন্ন ইউনিয়ন থেকে। এই রোজার মাসেও তারা ভোরবেলায় ঘুম থেকে উঠে সাইকেল নিয়ে চলে আসেন শহরের ঈশাখাঁ রোডের পত্রিকা স্ট্যান্ডে। যেমন হকার মো. শামীম আসেন সদর উপজেলার মহিনন্দ ইউনিয়ন থেকে। আর জসিম উদ্দিন আসেন শহরতলির বয়লা তারাপাশা এলাকা থেকে। আবার কয়েকজন বয়স্ক হকার রয়েছেন যারা পায়ে হেটেই পত্রিকা বিলি করেন। বর্তমান করোনা পরিস্থিতিতে মানুষের চলাচলের ওপর কড়াকড়ি রয়েছে। অধিকাংশ মানুষই নিজ দায়িত্বে ঘরে অবস্থান করছেন। খুব জরুরি প্রয়োজন না থাকলে বাইরে যাচ্ছেন না। কিন্তু এই পরিস্থিতিতেই প্রতিদিন পাঠকদের হাতে পত্রিকার মাধ্যমে দেশ-বিদেশের নানা খবর পৌঁছে দেয়ার দায়িত্বটা নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছেন হকাররা। তবে এখন সময় খারাপ। রাস্তায় তেমন মানুষ থাকে না। ফলে নির্ধারিত মাসিক গ্রাহক ছাড়া বাস, ট্রেনসহ পথচারী বা ভ্রাম্যমান পাঠকদের কাছে পত্রিকা বিক্রি হচ্ছে না বললেই চলে। সেই কারণে পত্রিকা বিক্রিও অনেক কমে গেছে। এতে আর্থিক সঙ্কটের ভেতর দিয়েই চলছে হকারদের জীবন। যদিও জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী পত্রিকা হকারদের একবার কিছু ত্রাণ সহায়তা দিয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *