• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

রোজায় সকালের ঘুমই ছিঁচকে চোরের মওকা

রোজায় সকালের ঘুমই
ছিঁচকে চোরের মওকা

# মোস্তফা কামাল :-

করোনা সঙ্ককটের কারণে লোক চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকায় কিছুদিন কিশোরগঞ্জে চুরি-ছিনতাই বন্ধ ছিল। চোর বা ছিনতাইকারীরা আলাদা করে শহরে বের হলেই সবার নজরে পড়বে বলে তারা নিবৃত্ত ছিল। কিন্তু রোজা শুরুর পর থেকে শহরে যানবাহন এবং লোক চলাচল অনেক বেড়ে গেছে। আর রোজার কারণে বাসাবাড়ির লোকজন অনেক বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকে। এটাই ছিঁচকে চোরদের ভাল মওকা। সকাল বেলাতেই বেশি ছিঁচকে চুরিগুলি হচ্ছে।
আজ ৬ মে বুধবার সকাল ১১টা ৩৬ মিনিটে এক চোর শহরের প্রাণকেন্দ্র গৌরাঙ্গবাজার এলাকার আইকেয়ার হাসপাতাল ভবনের ৫ম তলা থেকে একটি স্ট্যান্ড ফ্যান চুরি করে নিয়ে গেছে। বাসার ভাড়াটিয়া আনিছুর রহমানসহ অন্যরা তখন ঘুমোচ্ছিলেন। বাসার মালিক মো. নাঈম সেসময় বাসার সামনের রাস্তা দিয়ে হাটছিলেন। দিব্যি তার সামনে দিয়েই চোর ব্যাটা ফ্যানটি কাঁধে নিয়ে স্বাভাবিকভাবে হেটে চলে গেল। বাসার মালিক চেয়ে চেয়ে দেখলেনও। কিন্তু তিনি বুঝতেই পারলেন না যে, তারই ভাড়াটিয়ার ফ্যান নিয়ে যাচ্ছে। আরো কয়েকজন এই দৃশ্যটি দেখেছেন। কিন্তু কারোই সন্দেহ জাগেনি। তবে একটু দূরে ভাড়াটিয়া আনিছুর রহমানের ব্যবসাপ্রতিষ্ঠানের সিসি ক্যামেরায় ফ্যান কাঁধে চোরের হেটে যাওয়ার দৃশ্যটি স্পষ্ট ধরা পড়েছে। চোরের মাস্ক পরা। তাকে এখন পর্যন্ত কেউ চিনতে পারছেন না। প্তাহখানেক আগে একই মহল্লার এক আইনজীবীর বাসার জানালা দিয়ে সকাল বেলায় বাসার কাজের মেয়ের মোবাইল ফোন নিয়ে গেছে। শহরের বিভিন্ন এলাকায় এরকম চুরির ঘটনা ঘটছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *