• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জিল্লুর রহমানকে মহিলা সংস্থার নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

জেলা পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমানকে মহিলা সংস্থার শুভেচ্ছা -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জ জেলা পরিষদ
চেয়ারম্যান অ্যাড. জিল্লুর
রহমানকে মহিলা সংস্থার
নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমানকে নির্বাচনের পরদিন থেকেই বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠান ফুল ও মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানাচ্ছে। সকাল থেকে রাত পর্যন্ত চলে এই শুভেচ্ছার পালা। জাতীয় মহিলা সংস্থা কিশোরগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দও রোববার (২৪ অক্টোবর) সন্ধ্যায় জিল্লুর রহমানের বাসায় গিয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। এসময় জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান মানছুরা জামান নূতন, সদস্য সালমা হক ও শাহীন সুলতানা ইতি উপস্থিত ছিলেন। জিল্লুর রহমান এর আগেও একবার জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান এবং দুইবার প্রশাসক ছিলেন। এবার নির্বাচিত হওয়ার মধ্যে দিয়ে তিনি চতুর্থবারের মত জেলা পরিষদের নেতৃত্ব দেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *