• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন |
  • English Version

খবর প্রকাশের পর হোসেনপুরে সেতুর অ্যাপ্রোচ রোডের কাজ শুরু হলো

খবর প্রকাশের পর
হোসেনপুরে সেতুর
অ্যাপ্রোচ রোডের
কাজ শুরু হলো

# নিজস্ব প্রতিবেদক :-
হোসেনপুরের গোবিন্দপুরে নরসুন্দা নদীর ওপর বহু প্রত্যাশিত লাকুহাটি-ফটিকখালী পাকা সেতুটি নির্মাণ হবার পরও অ্যাপ্রোচ রোডের অভাবে সেতুটি ব্যবহার করা যাচ্ছিল না। নদীর ওপর বাঁশের সাঁকো বানিয়ে এর ওপর দিয়েই নারীসহ শিশু থেকে বৃদ্ধ, সবাইকে ঝুঁকি নিয়ে পারাপার হতে হতো। তবে হালকা ভারি, কোনরকম যানবাহনই চলাচলের কোন সুযোগ ছিল না। কয়েকজন সাঁকো পার হতে গিয়ে নদীতে পড়েও গিয়েছিলেন।
দৈনিক পূর্বকণ্ঠ অনলাইন পোর্টালে এর সচিত্র প্রতিবেদন প্রকাশের পর অবশেষে অ্যাপ্রোচ রোডের কাজ শুরু হয়েছে। এলাকার যুবক খায়রুল ইসলাম এবং এবায়দুল ইসলামসহ অনেকেই জানান, হোসেনপুরের প্রকৌশল অফিস এসকেভেটর লাগিয়ে সেতুর দুই পাশে মাটি ফেলে অ্যাপ্রোচ রোডের কাজ করছে। ফলে এলাকাবাসী এতে বেশ আনন্দিত। কয়েক দিনের মধ্যেই তারা স্বপ্নের সেতুটি ব্যবহার করতে পারবেন। যানবাহনও চলাচল করবে। কৃষি পণ্যসহ ব্যবসার মালামাল, জটিল রোগী এবং শিক্ষার্থীরা যানবাহন ব্যবহার করে যার যার গন্তব্যে যেতে পারবেন বলে সবাই আশাবাদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *