• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

কিশোরগঞ্জে ইঁদুরের দাপটে আমন জমির ব্যাপক ক্ষতি

কিশোরগঞ্জে ইঁদুরের
দাপটে আমন জমির
ব্যাপক ক্ষতি

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায় ইঁদুরের উপদ্রবে আমন জমির ব্যাকপ ক্ষতি হচ্ছে। কৃষকদের দিশেহারা অবস্থা। বর্ষার পানি নেমে যাবার পরই আমন আবাদ করতে হয়। বর্ষার পানিতে জমিজমা তলিয়ে যাবার সময়টায় মাঠের সব ইঁদুর আশ্রয় নেয় উঁচু জায়গায়। বর্ষার পানি নেমে যাবার পর যখন আমন ধানের আবাদ করা হয়, তখন ডাঙায় আশ্রয় নেয়া ইঁদুরগুলি এসব জমিতে নেমে আসে। ধানের চারা গোড়ার নরম অংশ ইঁদুরের বেশ পছন্দ। যে কারণে ব্যাপকভাকে ধানের গোছা কেটে ফেলে। কটিয়াদী উপজেলার মানিকখালী এলাকার সেলিম উদ্দিন খান জানিয়েছেন, তাদের এলাকায় আমন ক্ষেতে ইঁদুরের ব্যাপক আক্রমণ হচ্ছে। করিমগঞ্জের মরিচখালী এলাকার শিক্ষক ও কৃষক দেলোয়ার হোসেনও তাদের এলাকায় ঈঁদুরের আক্রমণের কথা জানিয়েছেন। ভৈরবের বিভিন্ন এলাকায়ও ইঁদুরের ব্যাপক আক্রমণের খবর পাওয়া গেছে।
কৃষকরা জানিয়েছেন, বাজারে ইউপিএল কোম্পানির ‘জিঙ্ক ফসফাইট’ নামে ৫০০ গ্রামের ইঁদুর নিধনের একটি পাউডারের কৌটা পাওয়া যায়। সাড়ে ৪শ’ থেকে ৫শ’ টাকায় বিক্রি হতো। এখন এটি বাজার থেকে উধাও। কোথাও কোথাও পাওয়া গেলেও হাজার টাকায় কিনতে হচ্ছে। এ ব্যাপারে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সাত্তার জানিয়েছেন, বেজি, ঈগল আর প্যাঁচার মত প্রাণীদের অন্যতম প্রধান খাবার ছিল ইঁদুর। কীটনাশকের ব্যাপক ব্যবহারসহ আবাসস্থল ও পরিবেশ বিনষ্টের কারণে এসব প্রাণী কমে গেছে। যে কারণে ইঁদুরের বংশ বিস্তারের পাশাপাশি উপদ্রব বেড়ে গেছে। গম দিয়ে তৈরি ‘ল্যানিরেট’ নামে সিনজেনটা কোম্পানির একটি বিষ রয়েছে। এই বিষে ইঁদুর মারা সম্ভব। ফাঁদ পেতেও ইঁদুর নিধন সম্ভব বলে তিনি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *