• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কটিয়াদীতে এক যুবকের লাশ উদ্ধার, ইউডি মামলা

কটিয়াদীতে এক যুবকের
লাশ উদ্ধার, ইউডি মামলা

# নিজস্ব প্রতিবেদক :-

কটিয়াদীতে এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। রাতে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর সকালে ফসলি মাঠে তার লাশ পাওয়া যায়।
এলাকাবাসী জানায়, কটিয়াদী উপজেলার সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের সতেরদ্রোণ গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে লাদেন মিয়া (২৩) শনিবার রাতে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেননি। ১৬ অক্টোবর রোববার সকালে পার্শ্ববর্তী বাগপাড়া ফসলি মাঠে তার মরদেহ পড়ে থাকতে দেখে কটিয়াদী থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন জানান, মরদেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্ত সম্পন্ন হলে মৃত্যুর কারণ জানা যাবে। তবে লাদেন মায়ের সঙ্গে অভিমান করে ৫ দিন যাবত বাড়িতে খাওয়া-দাওয়া করেননি বলে তিনি জানিয়েছেন। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *