• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:৩১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুলে শিশুদের হাসি ফাউন্ডেশনের নতুন কমিটি

# উজ্জ্বল কুমার সরকার :-

কিশোরগঞ্জের হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুলে শিশুদের হাসি ফাউন্ডেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ১৫ অক্টোবর শনিবার সন্ধ্যায় শিশুদের হাসি ফাউন্ডেশনের সভাপতি মাহমুদুল হক রিয়াদ ও সাধারণ সম্পাদক শরফুদ্দীন আলম ভান্ডারীর যৌথ স্বাক্ষরিত এক প্যাডে কমিটিটি প্রকাশ করা হয়।
কমিটিতে ফাতিন আরাফ সভাপতি ও আতিকুর রহমান আবিরকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। আগামী ৩ মাসের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে তাওহিদুর রহমান নাফিস, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে সামছুল হুদা মবিন।
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মাহমুদুর রহমান আলিফ, অর্থ সম্পাদক পদে দ্বীপ মোদক, প্রচার সম্পাদক পদে হাবিবুল্লাহ জিসান, দপ্তর সম্পাদক পদে মাহির শাহরিয়ার সান ও কমিটির সদস্যরা হলেন, শিবলী সাদিক সাকিব, সাঈমা আফরোজ সাদিয়া ও আবদুল্লাহ আল রুমী। এক মাসের ভিতরে কমিটি পূর্ণাঙ্গ করে শিশুদের হাসি ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটি নিকট জমা দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শিশুদের হাসি ফাউন্ডেশন মূলত স্কুল শিক্ষার্থীদের টিফিনের জমানো টাকায় প্রতিষ্ঠিত একটি মানবিক সংগঠন। বিভিন্ন মানবিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের এই সংগঠনটি উপজেলাব্যাপী ব্যাপক সুনাম কুড়িয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *