• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে জমে উঠেছে মাসব্যাপী বাণিজ্যমেলা ছুটির দিন হাঁটা যায় না

কিশোরগঞ্জে জমে উঠেছে
মাসব্যাপী বাণিজ্যমেলা
ছুটির দিন হাঁটা যায় না

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জ শহরের আলোরমেলা এলাকায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়াম এলাকায় জমে উঠেছে মাসব্যাপী বাণিজ্যমেলা। জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে গত ৩ অক্টোবর থেকে মূল স্টেডিয়ামের বাইরে সীমানা প্রাচীরের ভেতরের চত্বরে শুরু হয় এই মেলার। মেলায় বিভিন্ন পণ্যের প্রায় শতেক স্টল বসেছে। প্রতিটি স্টলেই নারী-পুরুষ নির্বিশেষে নানা বয়সের উৎসাহী জনতার প্রচ- ভিড় দেখা গেছে। বিশেষত শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন যেন মেলায় স্বস্তিতে হাঁটাও কঠিন হয়ে যায়। মেলার প্রবেশ মুখে দর্শনীয় তোরণসহ একটি উঁচু টাওয়ার নির্মাণ করা হয়েছে। নির্মাণ করা হয়েছে চোখ ধাঁধানো পানির ফুয়ারা। দর্শণার্থীদের অনেকেই এর সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন। টানা দুই বছরের করোনা মহামারির অনেকটা বন্দি জীবনশেষে এ ধরনের মেলা পেয়ে সবার মাঝেই বেশ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
মেলায় নানা রকম তৈজসপত্র, প্রসাদনী, বস্ত্র, ফুচকা আর আচারসহ নানা রকম খাবার, খেলনা, ফুল আর জুতাসহ হরেক রকম পণ্যের স্টল রয়েছে। এসব স্টলে কেবল খুচরা পণ্য বিক্রি হচ্ছে তাই নয়, বিভিন্ন উদ্যোক্তার স্টলে পণ্যের ব্যবসায়িক অর্ডারও হচ্ছে। ১০ টাকার প্রবেশমূল্যের টিকেট কিনে দর্শণার্থীরা মেলায় যাচ্ছেন। অনেকেই মোটরসাইকেল নিয়ে এসেছেন। মেলার বাইরে একটি চত্বরে মোটরসাইকেল রাখার জন্য একটি জায়গা রাখা হয়েছে। সেখানে ভাড়ার বিনিময়ে প্রত্যেক মোটরসাইকেলের নির্দিষ্ট ক্রমিক নম্বর দিয়ে এগুলি গচ্ছিত রাখা হচ্ছে। স্টলের মালিকরা বেচাকেনায় মোটামুটি সন্তুষ্ট বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *