• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে করোনা রোগ নেই আছে যেন কেবল ‘মাস্ক রোগ’

কিশোরগঞ্জ জেলা শহরের গৌরাঙ্গবাজার এলাকার বুধবার বেলা সোয়া ১২টার দৃশ্য। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে করোনা রোগ নেই
আছে যেন কেবল ‘মাস্ক রোগ’

# মোস্তফা কামাল :-

রাস্তায় বিপুল পরিমাণ যানবাহনের এ ছবিটি আজ ৬ মে বুধবার বেলা সোয়া ১২টার সময় কিশোরগঞ্জ শহরের ব্যস্ত এলাকা গৌরাঙ্গবাজার থেকে তোলা। করোনা সঙ্কটের কারণে রাস্তাঘাটে যেরকম কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল, সেটি যেন অনেকটাই ঢিলেঢালা হয়ে গেছে। স্বা¯’্যবিধি প্রতিপালন করতে গিয়ে মানুষও নিজ দায়িত্বে যতটুকু বাইরে যাওয়া পরিহার করে বাসায় অব¯’ান করতো, সেই অভ্যাসটাও যেন পরিত্যাগ করতে শুরু করেছে। রাস্তার চেহারা দেখলে মনে হবে, কিশোরগঞ্জে কোন করোনা রোগ নেই। একটা রোগই আছে, সেটা ‘মাস্ক রোগ’। গায়ে গায়ে লেগে কেনাকাটা করছে, রাস্তায় হাটতে গিয়ে অপরের সঙ্গে গায়ে ধাক্কা লাগছে। তবে মুখে মাস্কটা রয়েছে। এমনকি, এখন মহল্লায় মহল্লায় কিছু ভিক্ষুকেরও আনাগোনা শুরু হয়েছে। এদেরও মাস্ক পরা দেখা যায়। যদিও এই রোগ থেকেও যেন অনেকে মুক্তি নিয়েছে, খোলা মুখেই রাস্তায় চলাচল করছে।
কিশোরগঞ্জের চিত্র বাদ দিলেও সারাদেশেই দিন দিন করোনা রোগীর সংখ্যা বেড়েই চলেছে। দেখতে সু¯’ মনে হলেও, কোন উপসর্গ না থাকলেও, আপনি বা আমিও করোনা ভাইরাসের বাহক হতে পারি। কাজেই চিহ্নিত রোগীর চেয়ে এরা বেশি ভয়ঙ্কর। কারণ, এদেরকে সু¯’ মনে করে অন্যেরা নির্ভয়ে কাছে চলে আসে, মেলামেশা করে। আর আক্রান্তরা তো হয় বাড়িতে অথবা হাসপাতালে আইসোলেশনে থাকে। তাদের কাছে স্বজনরাও যায় না, নিরাপদ দূরত্ব বজায় রেখে চলে। সেই কারণে বরং আক্রান্তরা তুলনামূলক কম হুমকিস্বরূপ, সু¯’রা বেশি ক্ষতিকর হয়ে উঠতে পারে। ফলে স্বা¯’্যবিধি উপেক্ষা করা মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে বলে সচেতন মহেলের আশঙ্কা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *