• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন |
  • English Version

হোসেনপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের সভা

# উজ্জ্বল কুমার সরকার :-

“নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভান্ডার গড়ব”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, উপজেলা ভাইস-চেয়ারম্যান আশরাফ হোসেন কবির, সিদলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনজুমান ইসলাম, উপজেলা নির্বাহী অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার বর্মন, ইউপি সচিব লিটন চন্দ্র পাল ও হিসাব সহকারী কম্পিউটার অপারেটর মো. হানিফ হাসান প্রমুখ।
সভায় ১৮টি অধিক সেবা জন্ম সনদের ব্যবহার বাধ্যতামূলক, ৪টি ক্ষেত্রে মৃত্যু সনদ অত্যাবশ্যক বিষয় গুরুত্বপূর্ণ আলোচনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *