কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাঈদুজ্জামান (৬২) আর নেই। তিনি আজ ৫ মে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে শহরের জামিয়া রোডের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ মেয়ে রেখে গেছেন। মঙ্গলবার দুপুরে শোলাকিয়া বাগেজান্নাত গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।