• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে সরকারি মূল্যে বোরো ধান সংগ্রহে কৃষকদের মাঝে লটারী

ভৈরবে সরকারি মূল্যে বোরো ধান
সংগ্রহে কৃষকদের মাঝে লটারী

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে লটারির মাধ্যমে কৃষকদের চলতি মৌসুমে বোরো ধান ক্রয় শুরু হয়েছে। ৪ মে সোমবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এ লটারীর আয়োজন করা হয়।
আয়োজনে চাষীদের থেকে সরকারি মূল্যে ধান ক্রয় করতে সার্বিকভাবে সহযোগীতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলম শরীফ খান।
উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাছলিমা আক্তার, ভৈরব খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সানজিদা খানম, উপজেলা সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিজানুর রহমান, কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারুক মিয়া, শ্রীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সার্জেন্ট (অব.) মো. তাহের ও সাদেকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরকার শেফায়েত উল্লাহ প্রমুখ। এছাড়া উপজেলার বিভিন্ন কৃষি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলম শরীফ খান বলেন, ভৈরব ২৭৯৫ জন বোরো ধানের চাষীদের তালিকা করা হয়েছে। এই তালিকা থেকে লটারির মাধ্যমে ৮৬৮ জন চাষীদের প্রত্যকের কাছ থেকে ১ মেট্রিক টন করে ৮৬৮ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। সকল কৃষকদের নিকট থেকে ধান ক্রয় করার সুযোগ না থাকায় লটারীতে আরো প্রায় ২ শতাধিক অপেক্ষমান নামের তালিকা করা হয়েছে। লটারীর তালিকা অনুযায়ী কেউ ধান দিতে না পারলে অপেক্ষমান নামের তালিকার কৃষকরা ধান দিতে পারবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *