ভৈরবে ৪০ কওমি মাদ্রাসা পেল মাননীয় প্রধানমন্ত্রীর উপহার। ৪ মে সোমবার করোনাভাইরাস প্রতিরোধ কল্পে কওমি মাদ্রাসার শিক্ষকদের হাতে এই চেক তুলেদেন উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা। উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে কওমি মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত টাকার চেক পেয়েছি। প্রতিটি কওমি মাদ্রাসায় সংখ্যার ভিত্তিতে দশ হাজার থেকে বিশ হাজার টাকা করে ৪০টি মাদ্রাসার জন্য পাঁচ লাখ দশ হাজার টাকার আর্থিক সহায়ত চেক দেয়া হয়েছে।আজ ভৈরবের সকল কওমি মাদ্রাসার শিক্ষকগণের উপস্থিতিতে এই চেচেক বিতরণ করা হয়েছে।