• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে একদিনেই ৭২ করোনা রোগীকে ছাড়পত্র

কিশোরগঞ্জে একদিনেই
৭২ করোনা রোগীকে ছাড়পত্র

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে আজ ৪ মে সোমবার একদিনেই ৭২ জন সুস্থ করোনা রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান। তিনি জানান, কিশোরগঞ্জ থেকে মহাখালীর আইপিএইচ ল্যাবে পাঠানো ২৯ এপ্রিলে সংগৃহীত নমুনার পরীক্ষায় একজন মাত্র পজিটিভ হয়েছে এবং সেটি ছিল কটিয়াদীতে একজন মৃত ব্যক্তির নমুনা। ৩০ এপ্রিল সংগৃহীত ১৩১টি নমুনার পরীক্ষায় তিনজন মাত্র পজিটিভ হয়েছে। এদের মধ্যে তাড়াইলে দু’টি আর ভৈরবে একটি নমুনা পজিটিভ হয়েছে। ১ মে সংগৃহীত ৫০টি নমুনাই নেগেটিভ এবং ২ মে সংগৃহীত ১০৮টি নমুনাই নেগেটিভ হয়েছে। অর্থাৎ, আজকে কিশোরগঞ্জের মোট ৩৯৯টি নমুনার ফলাফল আইপিএইচ ল্যাব থেকে জানানো হয়েছে। সিভিল সার্জন আরো জানান, আজকের ৭২ জন ও আগের ৪০ জনসহ এখন পর্যন্ত সারা জেলায় মোট ছাড়পত্র দেয়া হয়েছে ১১২ জনকে। আজকে জেলায় আইসোলেশনে আছে ‘কোভিড-১৯’ আক্রান্ত ১৪৩ জন। আর কোয়ারেন্টিনে আছে ৩২৪ জন। আজ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছিল ১৮৮ জন। আর আজ পর্যন্ত মারা গেছে মোট ৫ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *