• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:২২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

করিমগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

করিমগঞ্জে ইয়াবাসহ
মাদক ব্যবসায়ী গ্রেফতার

# মোস্তফা কামাল :-

করিমগঞ্জে ৭৩৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে র‌্যাব সদস্যরা গ্রেফতার করেছেন। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, আজ ৪ মে সোমবার দুপুরে করিমগঞ্জের মদন (নলিব্রীজ) এলাকা থেকে ৭৩৫ পিস ইয়াবাসহ পার্শ্ববর্তী নিকলী উপজেলার ভাটি নানশ্রী এলাকার মো. ওসমান গণির ছেলে মো. হেলিমকে (৩০) গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল সেটও জব্দ করা হয়। এ ব্যাপারে করিমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *