• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:২০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে প্রসূতি সেবায় প.প. মেডিক্যাল টিমের গাড়ি উদ্বোধন

কিশোরগঞ্জে ভ্রাম্যমাণ মেডিক্যাল টিমের গাড়ি উদ্বোধন করছেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে প্রসূতি সেবায় প.প.
মেডিক্যাল টিমের গাড়ি উদ্বোধন

# মোস্তফা কামাল :-

বর্তমান করোনা সঙ্কট পরিস্থিতিতে কিশোরগঞ্জ সদর উপজেলার প্রসূতি মা, শিশু ও কিশোরীরদের চিকিৎসা সেবা পরিচালনার জন্য জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী ভ্রাম্যমাণ মেডিক্যাল টিমের গাড়ি উদ্বোধন করেছেন। আজ ৪ মে সোমবার জেলা প্রশাসক তার বাংলো বাড়ি চত্বরে ফিতা কেটে গাড়িটির উদ্বোধন করেছেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ, সদর উপজেলার চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, ভাইসচেয়ারম্যান আব্দুস সাত্তার ও মাছুমা আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রমুখ। মিজানুর রহমান জানিয়েছেন, গাড়িটি জেলা প্রশাসকের পক্ষ থেকে প্রদান করা হয়েছে। বর্তমানে সদর উপজেলায় দুই হাজার ৪০০ গর্ভবতী নারী রয়েছেন। এদের মধ্যে থেকে জটিল ৫০০ প্রসূতিকে চিহ্নিত করে তাদের জরুরি সেবায় গাড়িটি ব্যবহার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *