কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধাদের চেক হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। -পূর্বকণ্ঠ
বর্তমান করোনা পরিস্থিততে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কুলিয়ারচর উপজেলা মুক্তিযোদ্ধা বহুমুখি সমবায় সমিতির পক্ষ থেকে এক লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। আজ ৪ মে সোমবার জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর কাছে চেকটি হস্তান্তর করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ, সমবায় সমিতির সভাপতি মো. জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক মো. শহীদুর রহমান।