প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সরকারি নির্দেশ মানতে মানুষ অনেকটা ঘরবন্দি হয়ে পরায় কাজকর্ম করতে পারছেনা। এতে করে মানুষের আয় রোজগার বন্ধ হয়ে গেছে। কর্মহীনদের অনেকের ঘরে তিন বেলা খাবার জোটছেনা। এমন সময় সরকারের পাশাপাশি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের ১ হাজার কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দিয়ে পাশে দাড়িয়েছেন হযরত মাওলানা আবু আলী আক্তার উদ্দিন শাহ্ কলন্দর কান্দুলিয়া হুজুরের একমাত্র মেয়ের ঘরের নাতী শাহ্ মো. ইব্রাহীম ফকির।
আজ সোমবার (৪ মে) সকালে উপজেলার ফরিদপুর গ্রামে নিজ বাড়িতে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন শাহ্ মো. ইব্রাহীম ফকির।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এসএম আজিজুল্লা, সাধারণ সম্পাদক মো. আজিজুল হক কাশেম, কাস্টমস ইনস্পেক্টর মো. জাকির হোসেন, ফরিদপুর মাজার উন্নয়ন পরিচালনা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার কাশেম, ইব্রাহীম ফকিরের ছেলে শাহ্ মো. আবুল বাশার ভূইয়া, শাহ্ মো. আরিফুল ইসলাম টিপু ও সমাজ সেবক আল আমিন ভূইয়া টেংকু প্রমুখ।
বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ২ কেজি আলু, আধা কেজি ডাল ও আধা লিটার সোয়াবিন তেল।
ইব্রাহীম ফকিরের এ মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী।