• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ সভাপতির অব্যাহতি, ভারপ্রাপ্ত দেবে কেন্দ্র

কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক
লীগ সভাপতির অব্যাহতি
ভারপ্রাপ্ত দেবে কেন্দ্র

# নিজস্ব প্রতিবেদক :-

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কিশোরগঞ্জ জেলা কমিটির সভাপতি শরীফুল ইসলামকে কেন্দ্রীয় কমিটি অব্যাহতি দিয়েছে। কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজের স্বাক্ষরে গতকাল শনিবার (১৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শরীফুল ইসলামের কর্মকাণ্ডে দলীয় শৃংখলা ভঙ্গ ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৩৪-এর ‘গ’ উপধারা অনুযায়ী সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশক্রমে শরীফুল ইসলামকে জেলা কমিটির সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। তবে দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজের সঙ্গে এ প্রতিনিধি মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, কেন্দ্রীয় কমিটি তাৎক্ষণিকভাবে সভাপতিকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে জেলা কমিটির কাউকে নতুন ভারপ্রাপ্ত সভাপতি করা হলেও সেটি কেন্দ্র থেকেই দেয়া হবে।
উল্লেখ্য, শুক্রবার বিকালে জেলা শিল্পকলা একাডেমিতে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সংগঠনের জেলা কমিটির বর্ধিত সভা ডাকা হয়েছিল। সন্ধ্যার দিকে জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক শামীম আহমেদ বক্তৃতা দিতে দাঁড়ালে সভাপতি শরীফুল ইসলাম ও সাধারণ সম্পাদকের সমর্থকরা পাল্টাপাল্টি শ্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ বেঁধে যায়। এসময় জেলা কমিটির সাধারণ সম্পাদক শামীম আহমেদের ওপরও হামলা চালানো হয়। আরও বেশ কয়েকজন আহত হন। এ পরিস্থিতিতে নিরুপায় কেন্দ্রীয় নেতারা মঞ্চ ত্যাগ করলে কর্তব্যরত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *