• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ভার্সিটির নবীনবরণ অনুষ্ঠিত

বক্তব্য রাখছেন উপাচার্য প্রফেসর ড. প্রিয় ব্রত পাল -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে ঈশা খাঁ
ইন্টারন্যাশনাল ভার্সিটির
নবীনবরণ অনুষ্ঠিত

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ সেপ্টেম্বর শনিবার সকালে বিশ্ববিদ্যালয় সভা কক্ষে উপাচার্য প্রফেসর ড. প্রিয় ব্রত পালের সভাপতিত্বে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ডা. আ.ন.ম. নৌশাদ খান এবং কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর রবীন্দ্রনাথ চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ট্রাস্টি বোর্ডের সদস্য ব্যারিস্টার রিয়াদ আহমেদ তুষার, বিশ্ববিদ্যালয়ের কলা ও সামজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর মো. আরজ আলী, আইন অনুষদের ডীন প্রফেসর রফিকুল আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) চৌধুরী খায়রুল হাসান, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর নূরুল আমিন, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান বদরুল হুদা সোহেল, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান জুয়েল চৌধুরী, সহযোগী অধ্যাপক ড. মনিশ সরকার, আইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. মনজুরুল ইসলাম প্রমুখ। আলোচকগণ নবীন শিক্ষার্থীদের প্রতি মানবিক গুণাবলীসম্পন্ন মানুষ হিসেবে নিজেদের তৈরি করে দেশ, জাতি ও সমাজের কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন আইন বিভাগের ৫ম সেমিস্টারের শিক্ষার্থী ইমরান হোসেন, গীতা পাঠ করেন ব্যবসায় প্রশাসন বিভাগের ৪র্থ সেমিস্টারের শিক্ষার্থী প্রমিত রায়। পরে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন ইংরেজি বিভাগের ৮ম সেমিস্টারের তাসনুভা তানজুম তানহা ও ব্যবসায় প্রশাসন বিভাগের ৩য় সেমিস্টারের শিক্ষার্থী উম্মে ফারাহ সিমিয়া।
এছাড়া অনুষ্ঠানে সকল বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ব্যবসায় প্রশাসন বিভাগের ৭ম সেমিস্টারের শিক্ষার্থী নিয়াজ মাগধুম জিসান ও ৩য় সেমিস্টারের শিক্ষার্থী উম্মে ফারাহ সিমিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *