• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:১৮ অপরাহ্ন |
  • English Version

হোসেনপুরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

# উজ্জ্বল কুমার সরকার :-

কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের অংশ গ্রহণে করোনা পরবর্তী প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ সেপ্টেম্বর শনিবার দুপুরে স্থানীয় আসাদুজ্জামান খান অডিটোরিয়ামে অনুষ্ঠানে আয়োজন করে হোসেনপুর উপজেলা শিক্ষা অফিস।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শাহানারা আক্তারের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বনিক, পৌর মেয়র মো.আব্দুল কাইয়ুম খোকন, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদ আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হালিম, পৌর আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান মোবারেজ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সিদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আতাউল বারী, হোসেনপুর প্রেসক্লাব সভাপতি প্রদীপ কুমার সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *