• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর তহবিলে এক প্রতিবন্ধীর নগদ টাকা অনুদান

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা দিচ্ছেন প্রতিবন্ধী রাহুল ও তার মা সুধা রানী। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর তহবিলে
এক প্রতিবন্ধীর নগদ টাকা অনুদান

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জের এক প্রতিবন্ধী কিশোর তার মাকে নিয়ে জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর হাতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্য নগদ ১৫ হাজার ৩শ’ টাকা তুলে দিয়েছে। আজ ৪ মে সোমবার দুপুরে জেলা প্রশাসকের বাংলোতে গিয়ে করিমগঞ্জের গুজাদিয়া খয়রতহাটি গ্রামের স্বর্গীয় সত্যেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে রাহুল বিশ্বাস ও তার মা সুধারাণী বিশ্বাস এই ত্রাণের টাকা তুলে দেন।
এসময় রাহুল জানায়, সে বর্তমান করোনা সঙ্কটে মানুষের পাশে দাঁড়ানোর জন্য তার মায়ের কাছে আবদার করে কিছু টাকা জোগার করার জন্য। তার মা অনেক কষ্ট হলেও এই মানবিক আবেদনটি অবহেলা করতে পারেননি। ফলে তিনি বহু চেষ্টা করে এই টাকাগুলো জোগার করে জেলা প্রশাসকের হাতে তুলে দিয়েছেন। রাহুল শহরের রাকুয়াইল এলাকার সুইড বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের ছাত্র ছিল। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ এবং সুইড প্রতিবন্ধী স্কুলের সম্পাদক অ্যাডভোকেট মায়া ভৌমিকও উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *